ওসমানীনগর প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারী, ২০১৭
আগামী ৬ মার্চ উপজেলা নির্বাচনে পরাজিত হলেও উপজেলা বাসীর পাশে থাকব। নতুন নির্বাচন কমিশনের অধীনে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে ইনশাআল্লাহ নির্বাচনে আমি জয়লাভ করব। স্থানীয় সরকারের এই নির্বাচনে নতুন নির্বাচন কমিশনের সম্পর্কে ধারণা নেয়া যাবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিএনপি মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী এ আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দয়ামীর ইউপি চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর, বিএনপি নেতা আবদুল জলিল জিলু, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা আলাউদ্দিন রিপন, ইমরান আহমদ মাসুদ, মাসুক আহমদ, সাবুল আহমদ, যুবদল নেতা কয়েছ আহমদ চৌধুরী, শিপু চৌধুরী সায়েদ মিয়া, আবুল কালাম, আশিক মিয়া, ছাত্রদল নেতা সৈয়দ শাহজাহান আলী, রকিব আলী প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী ও নেতারা বলেন, এলাকার মানুষ শান্তি প্রিয়। এখানে কেউ পেশী শক্তি ব্যবহার করে না। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএফ আলী ফয়েজ, সহ-সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া, সদস্য জয়নাল আবেদীন, কবির আহমদ, রণিক পাল প্রমুখ।