Sylhet Today 24 PRINT

সিলেটে প্রভাতফেরিতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

একুশের ভোর থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রভাতফেরির মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। রাতের বৈরি আবহাওয়ার কারণে যারা একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসতে পারেননি, তারা অনেকেই ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত।

নানান বয়সী মানুষ ফুল, ব্যানার, জাতীয় পতাকা ও ফেস্টুন হাতে অংশ নেন প্রভাতফেরিতে। ভোর থেকেই লোকারণ্য ছিলো কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণসহ এর সামনের সড়কটি। এসময় শহিদ মিনারের মঞ্চে অনুষ্ঠিত হয় সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আয়োজনে ও বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

ছবি: প্রধান আলোকচিত্রি, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.