Sylhet Today 24 PRINT

বড়লেখায় নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালন

বড়লেখা প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বড়লেখা ডিগ্রি কলেজ, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, পাথারিয়া চা বাগানের শ্রমিক, শিশু শিক্ষা একাডেমিসহ বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সংগঠন দিবসটি পালন করে।


উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে হুইপ শাহাব উদ্দিনের নেতৃত্বে শহরে প্রভাত ফেরী করা হয়। প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার প্রমুখ।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ১৬ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.