Sylhet Today 24 PRINT

সিলেট শিল্পকলা একাডেমীতে বিশ্ব নৃত্য দিবসে নৃত্য অনুষ্ঠান বানচাল

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০১৫

সিলেট শিল্পকলা একাডেমীতে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সকল প্রস্তুতি নেয়ার পরও কোন নৃত্য অনুষ্ঠান হলোনা। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, ২৯ এপ্রিল, বুধবার, সিলেট শিল্পকলা একাডেমীর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিভাগীয় পর্যায়ে নৃত্য অনুষ্ঠানে বিকেল সাড়ে ৩ টায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে মোঠোফোনে এসএমএস করেন। বুধবার বিকেলে অনেক অভিভাবক ও শিক্ষার্থী সিলেট শিল্পকলা একাডেমীতে গিয়ে কোন অনুষ্ঠান হচ্ছেনা তাই ক্ষুব্ধ হয়ে চলে আসেন বলে অভিযোগ রয়েছে।
 
এ ব্যপারে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত কে মোঠফোনে বুধবার ৫টার দিকে জানতে চাইলে তিনি বলেন, “অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ কী হতে পারে জানতে চাইলে, তিনি বলেন সেটা অফিসিয়াল ব্যাপার” বলে ফোন কেটে দেন।
 
নাম অপ্রাশের শর্তে বিভিন্ন বিভাগের অভিভাবকদের কাছে থেকে জানা যায়, কিছু দিন যাবত জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত’র অসদাচরণে শিল্পকলার পরিবেশ স্থিতিশীল নয়। সে জন্য ২৩ এপ্রিল জেলা প্রশাসক, বরাবরে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর বিরাজমান ঘটনার সুষ্ঠ সমাধান প্রসঙ্গে উল্লেখ করে সকল বিভাগের শিক্ষকবৃন্দ একটি লিখিত আবেদন করেন।
 
আবেদনে বলা হয়, “আমরা নিম্নে  স্বাক্ষরকারীগন সিলেট জেলা শিল্পকলা  একাডেমীর বিভিন্ন বিভাগের প্রশিক্ষক হিসেবে দীর্ঘ দিন যাবত নিয়োজিত আছি। যার ফলে আমরা সুস্থ, সাংস্কৃতিক মানসিকতায় শিক্ষার্থীদের প্রশিক্ষন দিয়ে আসছি। অতি সম্প্রতি অপ্রত্যাশিত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা খুবই উদ্বিগ্ন। প্রসঙ্গত, সিলেট জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জাতীয় সংগঠনের বিভাগীয় শাখার সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। সিলেট জেলা শিল্পকলা  একাডেমীর  বর্তমান পরিস্থিতির কারণে সকল সংগঠনে অসন্তোষ বিরাজ করছে। উল্লেখ্য যে, উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রশিক্ষনার্থীদের  দিয়ে মানববন্ধনের মত কর্মসূচী সিলেট জেলা শিল্পকলা  একাডেমীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে আমরা মনে করি। এমতাবস্থায় বিরাজমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রশিক্ষন প্রদান করার সুস্থ পরিবেশ নেই। অতএব, আপনার হস্থক্ষেপে অবিলম্বে উল্লেখিত ঘটনার দ্রুত সমস্যার সমাধান করে প্রশিক্ষণ প্রদানে সহায়তা করবেন বলে আশা করি”।
 
 
আবেদনকারীগন  হিমাংশু  বিশ্বাস (সংগীত) অরবিন্দ দাসগুপ্ত (চারুকলা) অনিমেষ বিজয় চৌধুরী (সংগীত) বিপুল শর্মা (নৃত্য) সুব্রত মিত্র (তবলা) ইসমাইল গনি হিমন (চারুকলা)। অনুলিপি দেয়া হয়, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা। সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়, সচিবালয়, ঢাকা। সদস্যবৃন্দ এডহক কমিটি, সিলেট জেলা শিল্পকলা একাডেমী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.