Sylhet Today 24 PRINT

মাধবপুরে নারী উন্নয়ন ফোরামের আলোচনা সভা

মাধবপুর প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

মাধবপুরের নারী উন্নয়ন ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চৌমুহনীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ উদ্বুদ্ধকরণ, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ নির্মূল, প্রাকৃতিক দুর্যোগ সচেতনতা, ঝুঁকি হ্রাস, বাল্য বিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার বিষয়ক সচেতনতামূলক সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি এড.সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া।

চৌমুহনী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিনা আলমাছ, শ্যামলী রাণী দেব, কাউন্সিলর ইসরাত জাহান ডলি, কাজী আবু নাছির জালাল, ইদ্রিছ আলী, বোরহান উদ্দিন ভূইয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.