Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর শ্রমিকলীগ নেতা জাকারিয়া বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট মহানগর শ্রমিকলীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ।

বহিষ্কৃত নেতার নাম মো. জাকারিয়া। তিনি মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে এবং বিভিন্ন সময় দল বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মহানগর শ্রমিকলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী জাকারিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.