Sylhet Today 24 PRINT

একটি ছবি যে কথা বলে তা আমরা বলতে পারিনা : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একটি ছবি যে কথা বলে তা আমরা বলতে পারিনা। ফটো সাংবাদিকরা খুবই সাহসী মানুষ। ফটো সাংবাদিকদের দৃষ্টিকোণ অন্য আলোকচিত্রীর চেয়ে আলাদা। তারা ফটো সাংবাদিক বলেই এমন ছবি তুলতে পারেন। ফটো দিয়ে তারা সংবাদের গুরুত্ব বাড়িয়ে দেন। ফটো সাংবাদিকদের কাজ গুলো আমরা বিশ্বয়ের সাথে উপলব্ধি করতে পারি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা গুলো বলেন অর্থমন্ত্রী।

ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়ছলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম আরিফের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এ কে মহসিন, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহম্মদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ।

অভিষেক উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রকাশনা লেন্স’ -এর মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী।  

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.