Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

বানিয়াচংয়ে দিপা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সদরের কামালখানীর সামছুল হকের স্ত্রী।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে বসত ঘরের তীরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ দিপার লাশ থানায় নিয়ে আসে।

বানিয়াচং থানার এসআই নামজুল জানান, ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে দিপা আত্মহত্যা করেছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে।

থানার অপারেশন অফিসার ওমর ফারুক জানান, আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.