Sylhet Today 24 PRINT

শফিকুরের উপর হামলার প্রতিবাদে বিয়ানীবাজার আ.লীগের বিক্ষোভ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর উপর তথাকথিত পরিবহন শ্রমিকদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পৌরশহরের উত্তরবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়ার সভাপতিত্বে এবং পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক হাজি মোশতাক আহমদ সামছুদ্দিন মাখন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মুছলেহ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আলমগীর হোসেন রুনু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.