Sylhet Today 24 PRINT

আগামী সংসদে ‘গঠনমূলক’ বিরোধী দল চান অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি যেখানেই ব্যর্থ হয় সেখানেই ষড়যন্ত্র দেখে।

কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি সরকাররে চক্রান্ত- বিএনপি এমন দাবির প্রতিক্রিয়ায় শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

 সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের  প্রশ্নরে জবাবে তিনি এ কথা বলনে।

অর্থমন্ত্রী বলনে, উন্নয়নরে ধারাবাহিকতা রাখতে হলে আগামী ২০১৮ সালরে ডিসেম্বরে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হব।

মন্ত্রী বলনে, দেশের স্বার্থে সংসদে একটি বিরোধী দল প্রয়োজন। তারা সমালোচনা না করলে আমরা সচেষ্ট থাকব না। কিন্তু বিরোধীদলকে গঠনমূলক হতে হব।দেশের উন্নয়নের স্বার্থে আগামীতে একটি গঠনমূলক বিরোধীদল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করনে।

মসজিদের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য মাহমুদ উস সামদ চৌধুরী, জাতিসংঘের স্থায়ী কমিটির সাবেক সদস্য ড. এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামীলীগরে সহ সভাপতি ও সদর উপজলো চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফকিুর রহমান চৌধুরী এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

উল্লখ্যে, সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছ। জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদটির ভূমি দান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.