Sylhet Today 24 PRINT

মাধবপুরে মনি হত্যার দায় স্বীকার ঘাতকের

মাধবপুর প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

মাধবপুর পৌর শহরের কাটিয়ারা গ্রামের বিধবা মনি রানি দাসের হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে ঘাতক প্রেমিক মনোরঞ্জন দাস।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা আশিস কুমার মৈত্র কল লিষ্টের সূত্র ধরে মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাতক মনোরঞ্জনকে পৌর শহরের কাটিয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওই বিকেলে ঘাতক মনোরঞ্জনকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আলমের আদালতে হাজির করলে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে মনোরঞ্জন দাস। মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৫ ফ্রেরুয়ারি মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকার একটি ঝুপড়িতে নিয়ে মনির পরনের কাপড় প্যাচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গত ১২ ফ্রেরুয়ারী স্থানীয় লোকজন হাসপাতাল এলাকায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরদিন নিহতের স্বজনরা লাশ সনাক্ত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.