Sylhet Today 24 PRINT

আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়া সেন সহ ৩ প্রার্থী

সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে যা চলবে আগামী রোববার পর্যন্ত।

দলীয় সূত্রে জানা যায়, প্রথমদিন শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন জন। এরা হচ্ছেন, প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্ত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম চৌধুরী।

এদের মধ্যে জয়া সেনের পক্ষে তার ছেলে সৌমেন সেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.