Sylhet Today 24 PRINT

নগরীর মহজনপট্টি থেকে ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা থেকে এক ব্যবসায়ীর হাত-পাঁ বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ৪ টায় মহাজনপট্টি এলাকার নিজের গো-ডাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাহার আহমদ (৩৬) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর উইনিয়নের এরুখাইগ্রামের নুরুল ইসলামের ছেলে। নগরীর কালিঘাট এলাকায় তার ক্রোকারিজ সামগ্রীর দোকান রয়েছে।

পুলিশ জানায়, গত রাত থেকে বাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দুপুরে তার স্বজনরা ঘটনাটি পুলিশকে জানান। বিকেল ৪ টার দিকে মহাজনপট্টি এলাকায় বাহারের গোডাউন খুলে ভেতরে তার হাত-পাঁ বাধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহাম্মদ বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বাহারকে শ্বাস রুদ্ধ কের ত্যা করা হয়েছে এবং মরদেহটি এখানে দুর্বৃত্তরা এখানে রেখে যেতে পারে বলে ধারণা তাঁর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.