নিজস্ব প্রতিবেদক | ৩০ এপ্রিল, ২০১৫
সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়ের জেলরোডস্থ অনুরাগ হোটেলের বিপরীত পাশের প্লাস পয়েন্ট নামক ফ্যাশন হাউজে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দোকানটি তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলায় অবস্থিত।
প্লাস পয়েন্টের কর্মচারিদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে কিন্তু এই সময়ের মধ্যে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুড়ে যাওয়া দোকানের মালামালের মূলমান কয়েক লাখ টাকার বেশি বলে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধীকারি জানিয়েছেন