মাধবপুর প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ককটেল ও বোমা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পরিত্যক্ত টয়লেট থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, পেপসির বোতল দিয়ে তৈরি ২৭টি পেট্রোল বোমা, ১লিটার পেট্রোল ও ১টি মোমবাতি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির শ্রীমঙ্গল ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাজ্জাদ হোসেন দল নিয়ে উল্লেখিত সময়ে গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া (৩০)এর বাড়ীর বাইরে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভিতর থেকে স্কুল ব্যাগে ভর্তি বোমা ও ককটেল গুলো উদ্ধার করেন।