Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে নির্বাচনী সংঘর্ষ, গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সংঘর্ষে সুহেল মিয়া (৩৫) নামের আরেকজন মারা গেছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুহেল উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের মাহমুদ মিয়ার ছেলে। এ নিয়ে রোববারের সংঘর্ষে দুজন মারা গেলেন।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী হাসপাতালে সুহেলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর পক্ষে কাজ করাকে কেন্দ্র করে রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সাদীপুর ইউপির বাংলাবাজারের পাশে হাতানিপাড়ায় দুপক্ষের মধ্যে গুলাগুলিতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান এবং আহত হয় অন্তত অর্ধশত। আহতদের মধ্যে আশংকাজনক সুহেল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.