Sylhet Today 24 PRINT

বেঙ্গল উৎসবে বিশৃঙ্খলা চেষ্টার অভিযোগে ৩ তরুণ আটক, ২১ রাউন্ড ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরের মাছিপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের চলমান বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের মূল ফটকের বাইরে পুলিশের সাথে কিছুসংখ্যক তরুণদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় পুলিশ ২১ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ জানান, সোমবার বিকেলে বেঙ্গল উৎসবের মুজতবা আলী মঞ্চে আয়নাবাজি চলচ্চিত্রের প্রদর্শনী চলছিলো। এসময় কয়েকজন তরুণ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাদের মধ্যে থেকে তিনজনকে ধরে উৎসবস্থলের বাইরে নিয়ে আসে পুলিশ।

এদের উৎসবস্থলের প্রধান ফটকের বাইরে আনার সময় দু'জন পালিয়ে যায়। বাইরে আটক একজনকে জিজ্ঞাসাবাদের সময় ২০/২২ জন তরুণ মিলে পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ ২১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় তিনজনকে আটক করে।

এসময় উৎসবে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, গুলির শব্দে উৎসবস্থলে দর্শকদের মধ্যে  কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আয়োজকরা জানিয়েছেন, উৎসব যথারীতি চলছে। এতে কোনো ব্যাঘাত ঘটে নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.