Sylhet Today 24 PRINT

সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য : জগন্নাথপুরে নির্বাচন কমিশনার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৭

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, দেশের প্রতিটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমাদের প্রধান লক্ষ। আমাদের লক্ষে পৌঁছাতে পারলে বহির্বিশ্বে দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জল হবে। দেশ ও জাতীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা সুদৃঢ় প্রত্যয়ী। আমরা এসব বিবেচনা করে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, নির্বাচন সফল করতে সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি মঙ্গলবার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার নিযুক্ত ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, ২৮বর্ডার গার্ড (বিজিবি) সুনামগঞ্জের উপ-অধিনায়ক মেজর মাহবুব আলম, র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক ফয়ছল আহমদ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুর রহমান, এন এস আই’র সিলেটের পরিচালক ইসমাইল হোসেন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজহারুল হক, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, আনসার ও ভিডিপির সুনামগঞ্জের কমান্ডার ফখরুল আলম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুরসালিন, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এম এম আলী, আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজেরা বারী, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক, সাংবাদিক সানোয়ার হাসান সুনু প্রমুখ।

পরে নির্বাচন কমিশনার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অমিত দেব, দৈনিক নয়াদিগন্ত ও সুনামগঞ্জের ডাক প্রতিনিধি মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.