Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার সিলেটে আব্দুল খালিক মায়ন স্মরণ সভা, শিক্ষামন্ত্রী প্রধান অতিথি

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৭

বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আব্দুল খালিক মায়ন স্মৃতি সংসদ সিলেট-এর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

স্মরণ সভায় সভাপতিত্ব করবেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্দুল খালিক মায়ন স্মৃতি সংসদ সিলেট-এর আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিন খান।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে আব্দুল খালিক মায়ন স্মৃতি সংসদ সিলেট-এর সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও মরহুম আব্দুল খালিক মায়ন-এর বড় ছেয়ে খালেদ আহমদ জয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.