Sylhet Today 24 PRINT

সংস্কৃতি হলো আলো, যা অন্ধকারকে দূর করে : সিলেটে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০১৭

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুণাসেকারা বলেছেন, সংস্কৃতি হলো আলো। যা অন্ধকার ও অশিক্ষাকে দূর করে।

সিলেট নগরের মাছিমপুরের আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে চলমান বেঙ্গল সাংস্কৃতিক উৎসবে বুধবার ৮ম দিনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত। সন্ধ্যায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসোজা গুণাসেকারা বলেন, এই প্রথম আমি সিলেট এসেছি। সিলেটে ভ্রমণ উপভোগ করছি। বিশেষত এখানকার চা বাগান খুব সুন্দর।

বেঙ্গল সংস্কৃতি উৎসবের প্রশংসা করে তিনি বলেন, গত কয়েকদিনে হাজারো মানুষের সমাগম ঘটেছে সংস্কৃতির এই মিল্পনমেলায়। দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে এক দেশের সাথে অন্য দেশের অনেক মিল রয়েছে। শাড়ি পড়া, চা পানের অভ্যাসেও আমাদের মিল রয়েছে।

আগামীতেও সিলেটে এ ধরণের আয়োজন করার জন্য বেঙ্গল ফাউন্ডেশনকে আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.