Sylhet Today 24 PRINT

বড়লেখায় ক্রিকেট একাডেমির যাত্রা শুরু

বড়লেখা প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় ক্রিকেটারদের প্রশিক্ষণের লক্ষ্যে মেরিটোরিআস ক্রিকেট একাডেমি বড়লেখা নামে একটি একাডেমির যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকেলে বড়লেখা পৌরসভা মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। এতে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি জায়েদ আহমদ।

আমজাদ হোসেন পাপলু’র সঞ্চালনায় উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, কোয়াবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা, এবি সিদ্দিকী দুলাল, কোয়াবের সহ-সভাপতি সাইফুল আলম খোকন, সাংবাদিক সুলতান আহমদ খলিল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রবি পেসার হান্টের গতিতারকা এবাদত হোসেন চৌধুরী, আব্দুস শহিদ, সাবেক ফুটবলার কমর উদ্দিন, ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন, আব্দুল খালিক, জামিল আহমদ, ইমরান আহমদ, আব্দুল মান্নান, শাহরিয়ার নাহিদ, শিমুল চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.