Sylhet Today 24 PRINT

১১ মার্চ সিলেট মাতাতে আসছে এলআরবি

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৭

সেই তুমি কেন অচেনা হলে, রূপালি গিটার, কষ্ট পেতে ভালবাসি, মাধবি, ফেরারি মনের মত জনপ্রিয় গান আর গিটারের সুরে সিলেটের ব্যান্ড সঙ্গীত প্রেমীদের মন মাতাতে এবার সিলেটে আসছে এল আর বি।

আগামী ১১ মার্চ সিলেটের উপশহরস্থ আবুল মাল আব্দুল মুহিত স্টেডিয়ামের সিলেট সুইমিং ক্লাবে অনুষ্ঠিতব্য ‘টুয়ার্ডস হারমনি’ শীর্ষক কনসার্টে গান গাইবে এল আর বি।

সিলেটের লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড অরফিয়াসের আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

টিকিট এর মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০ টাকা আর পুল গ্রাউন্ড ১৫০ টাকা।

কনসার্টের টিকিট পাওয়া যাবে নগরীর সুরমা টাওয়ার (৭ম তলা) ও রংমহল টাওয়ারস্থ (নিচ তলা) লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

এছাড়াও ০১৬৭৭৩৬৪৬৪২, ০১৭৯৮০২৭০০৭, ০১৭২৩৯৮৮৪০৮, ০১৬৭০৫৭০৯৭২ যোগাযোগ করেও টিকিট সংগ্রহ করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.