Sylhet Today 24 PRINT

সোবহানীঘাট থেকে ছাত্রদল নেতা ছাদেক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ০২ মার্চ, ২০১৭

সিলেট নগরীর সোবহানীঘাট ট্রেড সেন্টার থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ছাদেককে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। একাধিক মামলার আসামি ছাদেককে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। ছাদেক দক্ষিণ সুরমার তেতলী গ্রামের মৃত ছইফুল্লাহের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর সহকারী পরিচালক জেড এম ইমরান জানান, ছাদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তিনি সরকারি কাজে বাধাদান, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে জড়িত।

ছাদেককে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.