Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা নির্বাচনের প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তা এ প্রশিক্ষণ প্রদান করেন। এই প্রশিক্ষণে ৯০৭ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।

প্রশিক্ষনার্থীদের মধ্যে সকালে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে আসেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সহকারী রিটানিং কর্মকতা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও প্রশিক্ষক সুপারভাইজার জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম।

প্রশিক্ষকরা হলেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, গোপালগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, দোয়ারা বাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা দ্বিপক কুমার, ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফুর রহমানসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.