Sylhet Today 24 PRINT

মাধবপুরে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ আগ্নেয়াস্ত্র সহ আন্তজেলা ডাকাত দলের সদস্য রজব আলী (৪৮) কে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিঞ্চপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।

গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ও এসআই মমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে শুক্রবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ সময় তার ঘরে তল্লাশী চালিয়ে একটি এয়ারগান, একটি পাইপগান, দুটি রামদা উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.