Sylhet Today 24 PRINT

সিলেটের শ্রমিক নেতা আবুল কালাম আজাদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৭

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহসভাপতি আবুল কালাম আজাদ আর নেই।

শুক্রবার বিকেল পৌনে চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর।

আবুল কালাম আজাদ বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।

আজ শনিবার বাদ জোহর, চামেলীবাগ (ইসলামপুর) জামে মসজিদে আবুল কালাম আজাদের প্রথম জানাজার নামাজ ও বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোকপ্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.