Sylhet Today 24 PRINT

মে দিবসে সিলেটে বর্ণাঢ্য র‍্যালী

নিজস্ব প্রতিবেদক  |  ০১ মে, ২০১৫

'মালিক-শ্রমিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি' এই স্লোগানকে সামনে নিয়ে ১ মে মহান দিবস উপলক্ষ্যে সিলেট জেলা প্রশসনের উদ্যোগে এবং আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহযোগিতায় একটি র‍্যালী হয় সকাল ১০ টায় । এতে অংশ নেয়- জেলা অটোরিক্সা. লেগুনা, ইমা, হিউম্যান হোলার চালক-শ্রমিক ইউনয়িন, রেস্তোরা মালিক সমিতি, জেলা গৃহনির্মান শ্রমিক ইউনিয়ন, জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনয়িন। জাতীয়তাবাদী শ্রমিকদল, জাতীয় শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠন।


মে দিবসের দিন সর্বাত্মক ছুটি পালনের আহবান জানিয়ে এবং শ্রমিকের অধিকার সমুন্নত রাখার দাবি জানিয়ে  বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করতে দেখা যায়। র‍্যালীতে অন্যান্যদের মধ্যে অংশ নেন সিলেটের জেলা প্রসাশক মোঃ শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.