গোয়াইনঘাট প্রতিনিধি | ০৪ মার্চ, ২০১৭
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার এই শ্লোগানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহে পৃথক মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল ১১টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় ও বেলা ২টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়
পৃথক র্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন থানার ওসি মো. দেলওয়ার হোসেন।
ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান ও শিক্ষক শাহজাহান সিরাজের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ তপন কৃষ্ণ দে, মো. সেলিম উল্লাহ, সরোয়ার হোসেন বকুল, যুবলীগ নেতা নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমদ, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী হাজি আব্দুস শহিদ, বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি বদরুল ইসলাম,শিক্ষক বেলাল আহমদ, রুহুল আমিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলী হোসেন, সদস্য ইব্রাহিম খলিল, বৃহত্তর জৈন্তা ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন আহমেদ, অর্থ সম্পাদক মনসুর আলম প্রমুখ।