Sylhet Today 24 PRINT

সিলেটে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০১৭

সারাদেশের ন্যায় সিলেটেও তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে  নগরীর রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে গিয়ে এক শেষ হয়। এরপর আলোচনা সভার মাধ্যমে মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান ।

মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে মেলায় ৫২ টি স্টল ও ৪টি প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সেবার প্রতিষ্ঠান থেকে তাদের ই-সেবার বৃত্তান্ত উপস্থাপন করা হচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তিনদিনব্যাপী মেলা সোমবার সন্ধ্যায় শেষ হবে।

এছাড়া দর্শনার্থীদের নাম ও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে প্রতিদিন আয়োজিত লটারিতে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। মেলা সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.