শ্রীমঙ্গল সংবাদদাতা | ০১ মে, ২০১৫
বৃষ্টিময় দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস পালিত হয়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। মাঝ পথে গিয়ে থেমে যায় বৃষ্টি। সেই সময়ের মধ্যে মে দিবস উপলক্ষে সড়ক পরিবহন ট্রাক ও ট্যাংকলরী’র শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখা, বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখাসহ বিভিন্ন সংগঠন গত ০১ মে বৃহস্পতিবার র্যালি বের করে। র্যালিটি উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হকসহ আরো অনেকে। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিন করে।
এছাড়াও জেলার চা বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলায় কয়েক হাজার চা শ্রমিক নারী পুরুষের অংশ গ্রহনে দুপুর ১২টায় শ্রীমঙ্গল লেবার হাউস থেকে বর্ণাঢ্য র্যালী বের করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। তাছাড়া হোটেল শ্রমিক ইউনিয়নসহ নানা সংগঠন র্যালী মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করে।