কোম্পানীগঞ্জ প্রতিনিধি | ০৬ মার্চ, ২০১৭
সিলেটের কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ফারুক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উৎমা সীমান্তের মাঝেরগাঁওয়ে হাশেম মিয়ার গর্ত থেকে পাথর উত্তোলনের সময় পাথরচাপায় তার মৃত্যু হয়।
নিহত ফারুক মিয়া উপজেলার উত্তর রনিখাইয়ের চটকনা বাজারের আজিজুল মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।