Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৭

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল উপজেলা, শ্রীমঙ্গল পৌর ও শ্রীমঙ্গল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ মার্চ) রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা শাখায় মসুদুর রহমান মসুদকে সভাপতি এবং রাজু দেব রিটনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা কমিটিতে সহ-সভাপতি আশিফ চৌধুরী নাইম, ইমতাদ হোসেন ইমু, বখতিয়ার উদ্দিন, সালেহ আহমেদ, শাওন দেব, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমদ, মোসাহিদ আহমদ চৌধুরী, পঙ্কজ চন্দ্র শীল ও সাংগঠনিক সম্পাদক একরামুল হক ইসকন, সালাতুল হক সালাত, হায়দার সাখাওয়াত হাসান, ইমরান আহমদ সুফিয়ান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নিশাত জাহান নীলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগে মঞ্জুর হোসেন সজীবকে সভাপতি এবং আবেদ হোসেনকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি খায়রুল আলম কয়েছ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহারাজ আশিষ।

অপরদিকে শ্রীমঙ্গল কলেজ শাখায় সাইদুর রহমান সুজাতকে সভাপতি এবং উজ্জ্বল কান্তি দাসকে সাধারণ সম্পাদক করে শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান এবং আব্দুল মোত্তালিব পাপ্পু (আকিব)।

আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.