Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ৩০টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী আতাউর রহমান।

জানা গেছে, বিএনপি প্রার্থী আতাউর রহমান ৩০টি কেন্দ্রে পেয়েছেন ৯১৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের আকমল হোসেন পেয়েছেন ৭৪৭৮ ভোট।

এর আগে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিত ছিল লক্ষনীয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।

নির্বাচনে তিনটি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আর এই ১১ প্রার্থীর মধ্যে তিন পদে একজন করে তিনজন জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোটার রয়েছেন ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটার রয়েছেন ৮৩ হাজার ৮০৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.