Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী বিএনপির মুসলিমা

ওসমানীনগর প্রতিনিধি  |  ০৬ মার্চ, ২০১৭

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপির দলীয় প্রার্থী মুসলিমা আক্তার চৌধুরী (ধানের শীষ প্রতীক)। উপজেলার মোট ৫২টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

নিকটতম প্রার্থীর চেয়ে ৯৪৭৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। মুসলিমা আক্তার চৌধুরী পেয়েছেন মোট ২৫৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তা পারভিন (নৌকা প্রতীক) পেয়েছেন ১৬০৬০ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.