জগন্নাথপুর প্রতিনিধি | ০৬ মার্চ, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ প্রতীক)। মোট ৬৬টি কেন্দ্রের ভোটগণনা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
২৮১৪৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন ফারজানা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজেরা বারী (নৌকা প্রতীক) পেয়েছেন ২৩৮৩০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৬২৪৬ ভোট।
এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮০৭ জন।