Sylhet Today 24 PRINT

মাধবপুরের সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাধবপুর প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৭

মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারের উজ্জ্বল বীজ ঘরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখার দায়ে ২৬০ বস্তা সার জব্দ করেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুকলেছুর রহমানের নেতৃত্বে চৌমুহনী বাজারে ইয়াকুব আলীর মালিকানাধীন উজ্জ্বল বীজ ঘরে ২৬০ বস্তা সার জব্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমান জব্দকৃত সার উপস্থিত কৃষকদের মাঝে ৭শ টাকা বস্তা বিক্রয় করেন এবং উজ্জ্বল বীজ ঘরের মালিক ইয়াকুব আলীকে অবৈধ ভাবে সার মজুদ করার দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, সহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব অসিত,মনতলা পুলিশ তদন্তের কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেন, এএসআই সেলিম হোসেন, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুকলেছুর রহমান জানান, জব্দকৃত ২৬০ বস্তা সার উপস্থিত কৃষকদের মাঝে ৭ শ টাকা বস্তা মূল্যে বিক্রয় করা হয়েছে। বিক্রয়কৃত সারের মূল্য ১ লক্ষ ৮২ হাজার টাকা ও জরিমানাকৃত ১০ হাজার টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.