Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভাইস চেয়ারম্যান পদে জয়ী আওয়ামী লীগের বিজন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজন কুমার দেব (নৌকা প্রতীক)। মোট ৬৬টি কেন্দ্রের ভোটগণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

মোট ২০২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন বিজন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সুহেল আহমদ খান টুনু (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১৫৩৩৮ ভোট।

এছাড়া কামাল উদ্দিন (তালা প্রতীক) পেয়েছেন ১১৬৭০ ভোট, সৈয়দ ছালিম আহমদ কাছিম (খেজুর গাছ প্রতীক) পেয়েছেন ১৭৭৫০ ভোট, ফয়জুল হক (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৪৯৯৫ ভোট।

এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮০৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.