Sylhet Today 24 PRINT

সিলেটে ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০১৭

সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ।

এ উপলক্ষে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ সহ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.