নিজস্ব প্রতিবেদক | ০৭ মার্চ, ২০১৭
সিলেট নগরীর কাজির বাজার ও লালদিঘীরপাড়ে জুয়ার আস্তানায় পুলিশের অভিযানে নগদ টাকা ও মোবাইলসহ ৪৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭মার্চ) ভোররাত ৩ টার দিকে কাজির বাজারের মৎস ব্যবসায়ী সমিতির নেতা হাজী জাহাঙ্গীর আলমের আস্তানায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়।
পরে সকালে অবৈধ তীর খেলার সময় নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বর্তমানে ক্বীন ব্রিজের নীচে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসান ও জিয়াউল ইসলামের নেতৃত্বে আটককৃতদের বিচার পরবর্তী সাজা প্রদান করেন।এসময় হাজী জাহাঙ্গীর আলম ও জুয়ার আসরের ম্যানেজার বিল্লাল মিয়াকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কাজির বাজারে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে নগদ ১ লক্ষ ৭৭ হাজার টাকা ও ৪৫টি মোবাইল ফোনসহ ৪২ জুয়াড়িকে আটক করেছি। এরপর সকালে লালদীঘিরপাড় থেকে অবৈধ তীর খেলার দায়ে আরও ৫ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করা হয়।