Sylhet Today 24 PRINT

জুড়ীতে ছোটধামাই উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারণা

জুড়ী প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছোটধামাই উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে গণ-সচেতনতার লক্ষ্যে প্রচারণা অভিযান চালানো হয়।

মঙ্গলবার (৭ মার্চ) বিদ্যালয়ের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব মৌলভীবাজারের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুলের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার সিংহের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব।

প্রধান আলোচক ছিলেন জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি জাকির হোসেন মনির, শিক্ষার্থী অভিভাবক ভাগ্য সিংহ, সিনিয়র শিক্ষক সমরজিৎ সিংহ, শিক্ষিকা সাজনা বেগম, জুড়ী উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয়কারী কামরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, বাবুল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.