Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল জগন্নাথপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  |  ০৭ মার্চ, ২০১৭

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল এক দিন পর জগন্নাথপুর উপজেলা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরের নাম হচ্ছে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুড়া গ্রামের ছুনু মিয়ার ছেলে লিপন মিয়া(২৫)।

তাকে মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার উপ পুলিশ পরির্দশক (এ.এস.আই) মো. শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ পুলিশ পরির্দশক (এ.এস.আই) মো. শাহীন চৌধুরী বলেন, চোরের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.