Sylhet Today 24 PRINT

মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

মাধবপুর প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সমাজ সেবা কর্মকর্তা সোলেমান মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ অলিদ মিয়া, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর স্বপ্না পাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.