Sylhet Today 24 PRINT

পিছিয়েছে রাগীব আলীর আপিলের শুনানি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৭

রাগীব আলীর স্বাক্ষর জাতিয়াতির মামলায় দন্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানির তারিখ পিছিয়েছে। বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও আগামী ১৩ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা।

১৪ বছরের কারাদন্ডের রায়ের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি এই আদালতে আপীল ও জামিন আবেদন করেন রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাই।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো দন্ডবিধির চারটি ধারায় রাগীব আলী ও তার ছেলের মোট ১৪ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

এদিকে, পলাতক থাকা অবস্থায় প্রতারণার মাধ্যমে প্রত্রিকা প্রকাশ মামলায় রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে রায় প্রদান করা হবে বৃহস্পতিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.