নিজস্ব প্রতিবেদক | ০২ মে, ২০১৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৩৫ হাজার টাকার মাদক দ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার পুরাননগর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার আলীগাঁও ইউনিয়নের পুখাল দিঘিরপাড় গ্রামের মাখন মিয়ার ছেলে আব্দুল আলী (২৮) ও পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামের হুসেন আহমদের ছেলে সানোয়ার হোসেন (২৬)।
গোয়াইনঘাট থানাও সেকেন্ড অফিসার এসআই হাবিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিব জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাননগর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ৭ ক্যান হুসকিসহ সানোয়ার ও আব্দুল আলীকে আটক করা হয়।