সুনামগঞ্জ প্রতিনিধি | ০২ মে, ২০১৫
সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজিপাড়া এলাকার নতুন কোর্ট সংলগ্ন ওয়াজী বাড়ীতে অগ্নিকান্ডে ৮টি কাচাঁঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত পনে ৮টার দিকে আলীম উদ্দিনের ভাড়াটিয়া ঘরের রান্নার চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তাতে প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ পরিবারের সূত্রে জানাযায়, শুক্রবার রাত পনে ৮টার দিকে আলীম উদ্দিনের ভাড়াটিয়া রুফিয়া বেগম রান্না করছিলেন এসময় চুলার পাশে তার শিশু মেয়েকে রেখে ঘরের অন্য কাজ করতে চলেযান। কিছুক্ষন পরে এসে দেখেন ঘরে থাকা মশারী ও বিছানা পত্রে আগুন লেগে গেছে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে সুনামগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। রাতেই সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ভাবে সাহায্যের ঘোষনা দেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শারফুল আহসান ভুইয়া জানান, রান্নর চুলা থেকেই আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।