Sylhet Today 24 PRINT

সিলেটে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১০ মার্চ, ২০১৭

দুর্নীতিবিরোধি প্রচারনা ও জনমত সৃষ্টির লক্ষে সিলেটে শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সিলেট-তামাবিল সড়কে 'সততা সংঘের দুর্নীতি বিরোধী মানবন্ধন' শীর্ষক কর্মসূচীর আয়োজন করে দুদক, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে অংশ নেন স্কুল ও মাদ্রাসার অন্ততঃ দশ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

এসময় দুর্নীতির বিরুদ্ধে শপথ নেয় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

এসময় বক্তারা দুর্ণীতির বিরুদ্ধে সকল প্রজন্মের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম, দুদক সিলেট কার্যালয়ের  অতিরিক্ত পরিচালক রেবা হালদার, দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.