Sylhet Today 24 PRINT

সিলেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের পারিবারিক উৎসব সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের সিলেট অঞ্চলের বন্ধুদের নিয়ে পারিবারিক উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট শহরতলীর এ্যাডভেঞ্চার পার্কে শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ পুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের প্রায় দেড়শতাধিক পরিবার এ পারিবারিক উৎসবে অংশ নেন। শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফ্রেল ড্র’এর মধ্য দিয়ে অনুষ্টান শেষ করা হয়। এছাড়াও অনুষ্টানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের লেখা একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন কর হয়।

অনুপা নাহার ও রুমিতা সিনহার পরিচালনায় বক্তব্য রাখেন পুর্ণমিলনী অনুষ্ঠানের আহবায়ক জিয়াউল গনি আরিফীন, অর্থ সম্পাদক এএম পান্না ও সদস্য সচিব প্রফেসর এমএ জলিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজনটি আমাদেরকে নিয়ে গেছে ফেলে আসা সেই সোনলী দিনগুলোতে। মনে করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে ফেলে আসা স্মৃতিগুলোকে। প্রতি বছরে এরকম একটি দিনের যেন আয়োজন করা হয়। একই শহরে বসবাস করলেও ব্যস্ততার কারণে আমরা এক হতে পারি না। কিন্তু আজকের এই পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই এক হতে পেরেছি। ধরে নেয়া যায় এটা আমাদের জীবনের একটি বিরাট পাওয়া।

পুনর্মিলনী অনুষ্টানটি পরিচালনার জন্য সম্প্রতি সিলেট নগরের একটি অভিযাত রেষ্টুরেন্টে জিয়াউল গনি আরিফীন’কে আহবায়ক ও সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

পুর্ণমিলনী অনুষ্ঠানের আহবায়ক জিয়াউল গনি আরিফীন জানান, অনেকদিন পর সিলেটে অবস্থানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের শিক্ষার্থীরাসহ তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে পুর্ণমিলনী অনুষ্টানের আয়োজন করেছি। আমাদের এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.