নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৭
সিলেট নগরীর বিমানবন্দর থানার নতুনবাজার গ্রামে খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন যুক্তরাজ্য প্রবাসী বদরুল হকের পরিবারের ৭ সদস্য।
শনিবার (১১ মার্চ) সকালে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ৩টা পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অসুস্থদের স্বজনরা জানিয়েছেন- গতরাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বদরুল হকের পরিবারের সদস্যরা। সকালে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।