Sylhet Today 24 PRINT

অগণতান্ত্রিক সামরিক শাসনের বিধান আমরা বাতিল করেছি: প্রধান বিচারপতি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২তম আভির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে একটি ধর্মরিপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার পর সেটার বিচ্যুতি ঘটেছিল। কিন্তু দেশে গণতান্ত্রিক সরকার চলে আসার পরে আমাদের বিচার বিভাগ যেসব অগণতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখেছিল, এগুলোকে আমরা বাতিল করে দিয়েছি। এখন কিন্তু দেশ সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।

শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে আয়োজিত ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারত থেকে আগত শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম প্রমুখ, জেলা জজ কোর্টের পিপি আজাদুর রহমান, এডভোকেট কিশোরী পদ দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.