শাল্লা প্রতিনিধি | ১২ মার্চ, ২০১৭
সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের অসাম্প্রদায়িক চেতনা তাঁর রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধে সুরঞ্জিত সেনগুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে তিনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন আজীবন। ভাটি অঞ্চলকে তিনি ভাটি বাংলা হিসেবে মানুষের কাছে পরিচয় করিয়েছেন।
রোববার (১২ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শাহীদ আলী পাবলিক স্কুল মাঠে প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভায় এসব কথা বলেন তিনি।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস নান্টুর যৌথ সঞ্চালনায় আয়োজিত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজমিরিগঞ্জ-বানিয়াচংয়ের সংসদ সদস্য আব্দুল মজিদ খান।
শোকসভায় বক্তব্য রাখেন, আজমিরিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতর আলী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাশ, এডভোকেট শামসুল ইসলাম, এডভোকেট শামীমা শাহরিয়ার, সুরঞ্জিত পুত্র সৌমেন সেনগুপ্ত, দিরাই পৌরসভার মেয়র মোশারফ হোসেন, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আশীষ তালুকদার, যুবলীগ সভাপতি তকদির হোসেন, জেলা যুবলীগ সদস্য টিপু রঞ্জন দাশ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিশ্বজিত চৌধুরী নাণ্টু, পলাশ তালুকদার টুটুল, বিজিত দাস, শহীদুল ইসলাম প্রমুখ।